বিশ্ব সর্প দিবসের দিনেও শান্তিপুরে উদ্ধার সাপ - The News Lion

বিশ্ব সর্প দিবসের দিনেও শান্তিপুরে উদ্ধার সাপ

 


দি নিউজ লায়নঃ   বিশ্ব সর্প দিবসের দিনেও ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে উদ্ধার, একের পর এক বিষাক্ত গোখরো সাপ। আতঙ্কে গোটা পরিবার। বিষাক্ত গোখরো সাপের কামড়ের বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহস্থবাড়ির  53 বছর বয়সী মহিলা সদস্যা।  ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের বিহারিয়া মঠ পাড়া এলাকায় ।স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহস্থবাড়িতে গতকাল দুপুর 2:30 নাগাদ দুটি গোখরো সাপের বাচ্চা লক্ষ্য করে সুমন জোয়াদ্দারের মা। 


খানিকটা সময় বাদে সুমন জোয়াদ্দারের মাকে ঘরের ভেতরে কিছু একটা কামড়ে দেয়, সুমন জোয়াদ্দারের মা চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার লোকজন সহ সুমন জোয়ারদার। ছুটে এসে দেখে বিষাক্ত গোখরো সাপে কামড় দিয়েছে তার মাকে, তাৎক্ষণক বিষাক্ত গোখরো সাপের বাচ্চাটিকে প্লাস্টিকের জার বন্দি করে মাকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকেদের চিকিৎসকের সুবিধার্থে। 


বর্তমান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ওই মহিলা চিকিৎসাধীন। শুক্রবার আবারো বেশ কয়েকটি গোখরো সাপের বাচ্চা কে ঘরের ভিতরে লক্ষ্য করে পরিবার এরপর , বনদপ্তর কে জানানো হয় ।এরপর স্থানীয় দুজন ব্যক্তিকে ডাকা হয়। তারা এসে গৃহস্থর ঘরের মাটি খুঁড়তে শুরু করে খোঁড়া মাত্রই বেরিয়ে আসে একের পর এক গোখরো সাপের বাচ্চা। যদিও এখনো পর্যন্ত 11 টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়।   বিষাক্ত গোখরো সাপের বাচ্চা গুলিকে বনদপ্তরের পক্ষ থেকে নিয়ে যাব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.